Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ঘরে বসে Spoken English Course Download Link



 

Munzereen Shahid Spoken English Download

ক্লাস ১ থেকে সেই গ্রামার মুখস্থ করে ১২ বছর, কিন্তু কারো সামনে ইংরেজিতে কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়। অযথা ভাড়ী বই মুখস্থ না করে শিখতে হবে বাস্তব পরিস্থিতি ও উদাহরণ থেকে।

বাড়িতে বসেই নির্ভেজালে দ্রুত স্পোকেন ইংলিশে বাকপটু হতে হলে আজই ভর্তি হয়ে যান “ঘরে বসে স্পোকেন ইংলিশ” কোর্সে 👉https://download.10minuteschool.com/skills/courses/14

Learn spoken English online. 80+ video lessons, quizzes, and notes to help you speak fluently in English.


শিক্ষক
Munzereen Shahid
MS (English), University of Oxford (UK); BA, MA (English), University of Dhaka; IELTS: 8.5

কোর্স সার্টিফিকেট

কোর্সটি সফলভাবে শেষ করলে রয়েছে আপনার জন্য এক্সক্লুসিভ সার্টিফিকেট!

স্পোকেন ইংলিশ সম্পর্কে

ইংরেজিতে অনর্গল কথা বলার স্বপ্ন কে না দেখে? স্পোকেন ইংলিশ বর্তমান যুগের সবচাইতে বড় চাহিদাগুলোর একটি। ভালোভাবে ইংরেজি বলতে পারলে বর্তমানে সর্বক্ষেত্রেই অন্য যে কোনো মানুষের তুলনায় এগিয়ে থাকা যায়। শিক্ষাগত জীবনে ভালো নম্বর অর্জন করতে, বিশ্ববিদ্যালয় জীবনে সবার থেকে এগিয়ে থাকতে, আত্মবিশ্বাসের সাথে ভালো প্রেজেন্টেশন দিতে, ইন্টারভিউ বোর্ডে নিজেকে বাকি প্রার্থীদের থেকে আলাদা ভাবে উপস্থাপন করতে,মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ক্যারিয়ার গড়তে, যে কোন speaking test এ ভালো নম্বর পেতে, বিদেশে পড়তে কিংবা ভ্রমনে যেতে - প্রতিটি ক্ষেত্রেই স্পোকেন ইংলিশের গুরুত্ব অপরিসীম। এই একটি দক্ষতাই খুলে দিবে আপনার সামনে অগণিত সম্ভাবনার দুয়ার।

কিন্তু আমাদের অধিকাংশেরই ইংরেজি বলার ক্ষেত্রে প্রচুর ভয় এবং দ্বিধা কাজ করে। আমরা মনে করি স্পোকেন ইংলিশের এই দক্ষতা টি অর্জন করা খুবই কঠিন এবং সময়সাপেক্ষ। কিন্তু আসলে সেটা সত্যি না। একটি সঠিক গাইডলাইন এবং নিয়মিত প্রাক্টিস আপনাকে অনায়াসে এই দক্ষতাটি অর্জন করতে সাহায্য করবে। আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী হয়ে থাকেন, তবে দ্রুত সময়ে ঘরে বসে আনন্দের সাথে শিখতে রবি টেন মিনিট স্কুল আপনার জন্য নিয়ে এসেছে ”ঘরে বসে স্পোকেন ইংলিশ” কোর্স। স্পোকেন ইংলিশ শেখার যাত্রায় প্রয়োজনীয় সকল রিসোর্স পেয়ে যাবেন এই কোর্সটিতে। এই কোর্সের মাধ্যমে আপনি পুরোপুরি অনলাইনে নিজের সুবিধাজনক সময়ে ক্লাসগুলো করতে সক্ষম হবেন এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে শিখবেন।

কোর্স সম্পর্কে

আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারলে একাডেমিক, ক্যারিয়ার কিংবা যা কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অনেকখানি এগিয়ে থাকা যায়। তাই ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা অর্জনে আপনাকে সর্বাত্মক সহায়তা করতেই এই কোর্সটি। এটি টেন মিনিট স্কুলের একটি অন্যতম জনপ্রিয় কোর্স এবং প্রায় ৫০ হাজার মানুষ তাদের স্পোকেন ইংলিশের সহযোগী হিসেবে বেছে নিয়েছেন এই কোর্সটি।

কোর্সটি আপনাকে স্পোকেন ইংলিশে সাবলীল হতে সহায়তা করবে এবং আপনি ইংরেজিতে নিখুঁত ভাবে কথা বলতে শিখবেন। যেহেতু একজন অভিজ্ঞ এবং দক্ষ প্রশিক্ষক এই যাত্রায় আপনাকে গাইড করবে, তাই যে আপনি যে কোন সমাধান পাবার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। কোর্সটি প্রফেশনাল লেভেলের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রেও সহায়ক হবে।

কোর্সটির ভিডিও লেকচার গুলোতে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আপনাকে ইংরেজিতে কথা বলা শেখানো হয়েছে। ক্লাসগুলো করার পর নিজের লেভেল যাচাই করার জন্য সবগুলো ভিডিও লেসনের উপর রয়েছে কুইজ। এছাড়াও শর্টকাটে শেখার জন্য প্রতিটি লেসনের সাথে থাকছে নোট। অডিও শুনে শুনে শেখার জন্য আপনাদের সুবিধার্থে থাকছে অডিওবুক। ভিডিওর নতুন নতুন শব্দগুলো শেখার জন্য থাকছে ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড যেখানে কার্ডের মাধ্যমে একটি শব্দের অর্থ, তার ব্যবহার ও উচ্চারণ শিখে নিতে পারবেন। আর সবশেষে ক্লাসগুলো লিখিত রূপে পাবার জন্য থাকছে ট্রান্সক্রিপ্ট।

কোর্সটি কাদের জন্য?

  • যারা স্পোকেন ইংলিশ শেখার কথা ভাবছেন
  • সবার সামনে ইংরেজি বলতে যারা দ্বিধাবোধ করেন
  • যাদের গ্রামারে আগ্রহ নেই
  • অবসরকে কাজে লাগাতে চাইছেন যারা
  • IELTS এর মতো Speaking Test গুলোতে ভালো করতে চান যারা
  • ঘরে বসেই যারা ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে চান

অর্থাৎ এটি একটি সার্বজনীন কোর্স। যেকোন বয়স বা পেশার মানুষ এই কোর্সটির মাধ্যমে খুব সহজেই স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। যারা এতদিন শুধু গ্রামারের রুল মুখস্থ করে ইংরেজি শেখার চেষ্টা করেছেন তারা একঘেয়েমী কাটিয়ে আনন্দের সাথে উদাহরণের মাধ্যমে শিখতে পারবেন।

কেন কোর্সটি করবেন?

  • কোর্সটি করা যাবে যেকোনো সময়, যেকোনো জায়গায় নিজের ফোন থেকেই
  • ক্লাসগুলো ৮০ টিরও বেশি এমন দৈনন্দিন পরিস্থিতির উপর ভিত্তি করে বানানো যেখানে আমাদের ইংরেজি বলাটা জরুরি
  • যেহেতু কোর্সের টিউটোরিয়ালগুলো প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটা পরিস্থিতির উপর নির্ভর করে বানানো, তাই মনে রাখাটা সহজ হবে।
  • ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে, প্রেজেন্টেশন দেওয়া, উপস্থাপনা করা, উচ্চারণ, অফিসের কথাবার্তা, চাকরি/ভিসার ইন্টারভিউ সব পরিস্থিতিকে ইংরেজিতে সামলানোর উপায় মিলবে এই কোর্সে
  • ভিডিও, নোট, ট্রান্সক্রিপ্ট, কুইজ, অডিওবুকের এই কমপ্লিট প্যাকেজে শেখার পাশাপাশি রয়েছে ঝটপট রিভিশন দিয়ে কুইজ দিয়ে নিজেকে যাচাই করার সুযোগও।

কেন এই কোর্সটি আলাদা?

  • গ্রামার নয়, জোর দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনের ঘটা পরিস্থিতিগুলোতে যেখানে ইংরেজিতে কথা বলার প্রয়োজন পড়ে।
  • কোর্সটিতে শেখানো হয়েছে পুরোপুরি বাংলা ভাষায়, তাই যে কেউ অনায়াসে শিখতে পারবেন।
  • গতানুগতিক মুখস্থপ্রথা থেকে সরে এসে জোর দেওয়া হয়েছে নিজে শেখার ওপর। নিজে ক্লাস করে, নোট পড়ে, রিভিশন দিয়ে নিজেই পরীক্ষা দিয়ে নিজের দক্ষতা যাচাই করার সুযোগ থাকছে কোর্সটিতে।
  • অনলাইন এই কোর্সটির মাধ্যমে শেখা যাবে যখন খুশি যেখানে খুশি; নিজের হাতে থাকা ডিভাইসটির সাহায্যে।
  • কোর্সের শিক্ষিকা, মুনজেরিন শহীদ দীর্ঘ সময় ধরে ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করছেন। তিনি এ বছর পূর্ণ স্কলারশিপ নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষার ওপর তার দ্বিতীয় স্নাতকোত্তর শুরু করেছেন। তার এত বছরের ইংরেজি শিক্ষা ও অভিজ্ঞতার ফলাফল হলো এই কোর্সটি।

 
Munzereen Shahid Spoken English

কী কী থাকছে কোর্সটিতে?

  • ৮০+ ভিডিও লেকচার
  • ৮০+ কুইজ
  • ৮০+ নোট
  • ৮০+ অডিও লেকচার
  • ৮০+ ট্রান্সক্রিপ্ট
  • ১টি পিডিএফ বই
  • ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড

কোর্সটির প্রতিটি কন্টেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি খুব সহজেই শিখে ফেলতে পারেন।

আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব অবর্ণনীয়। আধুনিক বিশ্বে অফিস-আদালত থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা রয়েছে । অন্যান্য যোগ্যতার পাশাপাশি ইংরেজির দক্ষতা থাকলে জীবনে এগিয়ে যাওয়াটাও অনেক গতিশীল হয়। তাই আমাদের সকলেরই উচিত ইংরেজিতে কথা বলতে শেখার প্রতি গুরুত্ব দেয়া। আর আত্মবিশ্বাসের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে “ঘরে বসে স্পোকেন ইংলিশ” কোর্সটি হতে পারে আপনার জন্য দারুন একটি অপশন। দেশের যে কোন প্রান্তে বসে সেরা শিক্ষকের সাথে করে ফেলুন এই কোর্সটি।

কোর্স কন্টেন্ট (যা যা থাকছে)

Class 1: কীভাবে ইংরেজিতে নিজেকে Introduce করবেন

 Class 2: কীভাবে ইংরেজিতে একজন নতুন ব্যক্তির সাথে পরিচিত হবেন

Class 3: ইংরেজিতে প্রশ্ন করা শিখুন

Class 4: Parts of Human Body in English

Class 5: How to Tell the Time in English

Join Exclusive Facebook Group

Class 6: কীভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন

Class 7: বন্ধু মিলে কীভাবে ইংরেজিতে কথা বলবেন

Class 8: ইংরেজিতে কীভাবে গল্প বলবেন

Class 9: ইংরেজিতে নিজের শখ নিয়ে কথা বলুন

Class 10: আপনার পছন্দের মুভি নিয়ে ইংরেজিতে কথা বলুন

Class 11: আপনার পছন্দের খেলা নিয়ে ইংরেজিতে কথা বলুন

Class 12: কীভাবে ইংরেজিতে ফোনে কথা বলবেন

Class 13: ব্যাংকে ইংরেজি কথোপকথন

Class 14: ইংরেজিতে কীভাবে অভিযোগ করবেন

Class 15: হোটেলে ইংরেজি কথোপকথন

Class 16: ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

Class 17: হাসপাতালে ইংরেজিতে কীভাবে কথা বলবেন

Class 18: ডাক্তারের সাথে ইংরেজি কথোপকথন

Class 19: রেঁস্তোরাতে ইংরেজি কথোপকথন

Class 20: ইংরেজিতে প্লেন/বাস/ট্রেনের টিকিট কাটুন

Class 21: কীভাবে ইংরেজিতে Visa Interview দিবেন

Class 22: বিমানবন্দরে ইংরেজি কথোপকথন

Class 23: ইংরেজিতে নিজের ছুটি নিয়ে বর্ণনা দিন

Class 24: স্কুল ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার

Class 25: কলেজ ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার

Class 26: বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার

Class 27: কীভাবে ইংরেজিতে আপনার শিক্ষকের সঙ্গে কথা বলবেন

Class 28: কীভাবে ইংরেজিতে একজন মানুষের বর্ণনা দিবেন

Class 29: কিছু বলার না থাকলে কী বলবেন - ইংরেজিতে 'স্মল টক' করা শিখুন

Class 30: Formal অনুষ্ঠানে নিজেকে কীভাবে ইংরেজিতে Introduce করবেন

Class 31: কীভাবে ইংরেজিতে নিজের দেশের বাড়ির বর্ণনা দিবেন

Class 32: ইংরেজিতে কীভাবে পরিকল্পনা করবেন

Class 33: কীভাবে ইংরেজিতে নিজের Daily Routine নিয়ে কথা বলবেন

Class 34: Job ইন্টারভিউ বোর্ডে ইংরেজি কথোপকথন

Class 35: কীভাবে ইংরেজিতে নিজের চাকরি নিয়ে কথা বলবেন

Class 36: ইংরেজিতে কীভাবে প্রেসেন্টেশন দিবেন

Class 37: অফিসে ইংরেজি কথোপকথন

Class 38: মায়ের সাথে ইংরেজি শিখুন

Class 39: বাবার সাথে ইংরেজি শিখুন

Class 40: কীভাবে ইংরেজিতে আত্মীয়দের সাথে কথা বলবেন

Class 41: কীভাবে ইংরেজিতে মেহমানদারী করবেন

Class 42: কীভাবে ইংরেজিতে দিকনির্দেশনা দিবেন নিবেন

Class 43: ইংরেজিতে কীভাবে অভিনন্দন জানাবেন

Class 44: ইংরেজিতে চিন্তা করতে শিখুন

Class 45: কীভাবে ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলবেন

Class 46: কীভাবে ইংরেজিতে দরদাম করবেন

Class 47: ওষুধের দোকানে ইংরেজি কথোপকথন

Class 48: ইংরেজিতে কীভাবে আলোচনা বা মধ্যস্থতা করবেন

Class 49: ইংরেজিতে কীভাবে ক্ষমা চাইবেন

Class 50: ইংরেজিতে কীভাবে অনুষ্ঠান হোস্ট করবেন

Class 51: কীভাবে প্রথমবারের মতো বাংলাদেশে আসা বিদেশিদের সঙ্গে কথা বলবেন

Class 52: ইংরেজিতে কীভাবে নিজের মতামত দিবেন

Class 53: কীভাবে ইংরেজিতে সাহায্য চাইবেন দিবেন

Class 54: ইংরেজিতে কীভাবে কারো প্রশংসা করবেন

Class 55: কীভাবে ইংরেজিতে আনন্দ বেদনা প্রকাশ করবেন

Class 56: কীভাবে ইংরেজিতে সহানুভূতি প্রকাশ করবেন

Class 57: ইংরেজিতে পরিবহন এবং ড্রাইভিং নিয়ে কথা বলুন

Class 58: কীভাবে ইংরেজিতে আপনার প্রিয় লেখক, ক্রীড়াবিদ তারকাদের সাথে কথা বলবেন

Class 59: প্রতিদিনের প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য!

Class 60: ১০টি উপায়ে ইংরেজিতে Thank You Welcome বলা শিখুন

Class 61: ব্রিটিশ আমেরিকান উচ্চারণ এর মধ্যে পার্থক্য - শব্দের মাধ্যমে শেখা

Class 62: কীভাবে ইংরেজিতে ইদের শুভেচ্ছা দিবেন

Class 63: ইংরেজি লিঙ্কিং ওয়ার্ড যেগুলো ব্যবহার করলে আপনাকে স্মার্ট শোনায়

Class 64: কীভাবে ইংরেজিতে আবহাওয়া নিয়ে কথা বলবেন

Class 65: ২৫টি ইংরেজি শব্দ যা আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করি

Class 66: ইংলিশ স্পিকিং নিয়ে আমাদের কিছু খারাপ অভ্যাস

Class 67: কিছু বলার না থাকলে কী বলবেন - ইংরেজিতে 'ফিলার শব্দ' ব্যবহার করা শিখুন

Class 68: কীভাবে ইংরেজিতে আদেশ দিবেন বা অনুরোধ করবেন

Class 69: যে শব্দগুলো ব্যবহার করলে ইংরেজিতে স্মার্ট শোনায়

Class 70: প্রতিদিনের কথোপকথনের জন্য কিছু স্মার্ট ইংরেজি 'বাগ্ধারা'

Class 71: স্পোকেন ইংলিশে আমাদের করা ১০টি কমন ভুল

Class 72: কিছু পরিচিত এবং প্রয়োজনীয় ইংরেজি বাক্য

Class 73: ইংরেজিতে কীভাবে ইতিবাচক আবেগ প্রকাশ করবেন

Class 74: What দিয়ে শুরু হয় এমন ২৫টি বাক্য শিখে নিন

Class 75: Homemaker/গৃহিণীদের জন্য ইংরেজি ব্যবহার

Class 76: বিদেশগামীদের জন্য ইংরেজি ব্যবহার

Class 77: ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার

Class 78: বন্ধুদের কীভাবে মানসিক সহায়তা দিবেন

Class 79: How দিয়ে শুরু হয় এমন ২০টি বাক্য শিখে নিন

Class 80: ইংরেজিতে কীভাবে নেতিবাচক আবেগ প্রকাশ করবেন

Class 81: মানসিক চাপ/Stress নিয়ে কিছু ইংরেজি বাগধারা

Class 82: অফিসে ব্যবহারের জন্য প্রফেশনাল ইংলিশ

Class 83: ইংরেজিতে হ্যাঁ না বলার ২০টি উপায়

 কোর্সটি কিনতে এখানে ক্লিক করুন।



Post a Comment

0 Comments