![]() |
| Ghore Boshe Frelancing Course Download |
করোনা মহামারীর এই সময়ে আমরা অনেকেই হারিয়েছি কাজ, অনেকেরই কমেছে বেতন।বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বেশ বড় একটা অংশ হারিয়েছে তাদের টিউশন। দেশের একটি বিশাল জনগোষ্ঠী হন্যে হয়ে আয়ের উৎস খুঁজছে। এমন পরিস্থিতিতে ফ্রিল্যান্সিং এর দক্ষতা তৈরি করে দিতে পারে আপনার ঘরে বসে ইনকামের সুযোগ।
সকল প্রয়োজনীয় স্কিলগুলো শেখার মাধ্যমে ঘরে বসে একজন একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে আজই এনরোল করুন টেন মিনিট স্কুলের ‘ঘরে বসে Freelancing’ কোর্সে।💯
আজকাল ছাত্র ছাত্রীরা কম বয়স থেকেই আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি একটি আয়ের মাধ্যম খোঁজেন। গ্রাজুয়েশন শেষ করার পর চাকরীর জন্য অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অনেকেই চান স্বাধীনভাবে উপার্জন করতে। আর এ সবকিছুর সমাধান হতে পারে ঘরে বসেই শুধুমাত্র একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। কিছু প্রয়োজনীয় স্কিলস শিখে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘ঘরে বসে Freelancing’ কোর্সটি। বেসিক থেকে অ্যাডভান্সড, ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে।🔥 Ghore Boshe Frelancing Course Download Link
কোর্সটিতে আপনার জন্য থাকছে :
✅ স্বল্প সময়ে ধাপে ধাপে ফ্রিল্যান্সিংয়ের খুঁটিনাটি আয়ত্ত করার উপায়
✅ একদম বেসিক থেকে শুরু করার সুযোগ
✅ অভিজ্ঞ ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে শেখার সুযোগ
✅ভিডিও লেকচার, কুইজ, চিটশিট ও টাস্ক
✅ সম্পূর্ণ কোর্স শেষে একটি কোর্স কম্পলিশন সার্টিফিকেট
এই কোর্সে Instructor হিসেবে আছে Joyeta Banerjee. যিনি একজন সফল ফ্রিল্য়ান্সার।
তার সম্পর্কে আরও CEO, TalkStory; Top Rated Freelancer at Upwork; Freelance Instructor at 10 Minute School
কোর্সটি সফলভাবে শেষ করলে রয়েছে আপনার জন্য এক্সক্লুসিভ
সার্টিফিকেট! সার্টিফিকেট দেখুন
![]() |
| Ghore Boshe Frelancing Course Certificate |
ফ্রিল্যান্সিং সম্পর্কে
'পড়াতে চাই' পোস্টারে ছেয়ে গেছে
আমাদের শহরের দেয়ালগুলো। সিভি হাতে নিয়ে একের পর এক ইন্টারভিউ দেয়ার পরও রিজেক্টেড
হয়ে চলেছেন অসংখ্য গ্রাজুয়েট। সংসার সামলানোর পাশাপাশি অনেক নারী মরিয়া হয়ে খুঁজে
চলেছেন একটি আয়ের উৎস। অনেকে আবার ৯ টা থেকে ৫ টা একঘেয়ে অফিস করতে করতে জীবনের
অর্থই যেন হারিয়ে ফেলতে বসেছেন। এই চিত্র গুলো খুবই পরিচিত মনে হচ্ছে, তাইনা?
আমাদের আশেপাশের অনেকেই নিজের মত করে আয় করে সুন্দর ও
স্বাধীন জীবনযাপনের স্বপ্ন দেখে। আজকাল অনেক ছাত্র ছাত্রী কম বয়স থেকেই
আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি একটি আয়ের মাধ্যম খোঁজেন।
গ্রাজুয়েশন শেষ করার পর চাকরীর জন্য অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অনেকেই চান
স্বাধীনভাবে উপার্জন করতে। অনেকেই চান বসের ঝাড়ি না খেয়ে, নিজেই নিজের বস হয়ে উঠতে। এই সবকিছুর জন্য একটি যুগোপযোগী সমাধান হতে
পারে - ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং শব্দটা অনেকে শুনে থাকলেও এটি কিভাবে আয়ের
মাধ্যম হয়ে ওঠে সে সম্পর্কে ধারণা নেই। ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে
নিবেন কিনা, এর শুরুটা কীভাবে করতে হয় তা নিয়েও দ্বিধান্বিত অনেকেই।
চলুন ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নেই।
ঘরে বসে Freelancing কোর্স
বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল ইকোনমির বাজার টা হয়ে
গিয়েছে সুবিশাল। বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন মার্কেটপ্লেসগুলোতে রয়েছে প্রচুর
কাজের সুযোগ। কিন্তু সেই তুলনায় রয়েছে দক্ষ কর্মীর অভাব। ঘরে বসে কিছু স্কিল শিখে
আপনি হয়ে উঠতে পারেন এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির একজন দক্ষ কর্মী এবং আয় করতে
পারেন স্বাধীনভাবে। আর তাই ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই স্বাধীনভাবে উপার্জন করতে
আগ্রহী সবার জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ঘরে বসে Freelancing
কোর্সটি।
বেসিক থেকে অ্যাডভান্সড - ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে
কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই কোর্সটির মাধ্যমে। আর আপনি নিজেকে গড়ে তুলতে
পারবেন একজন দক্ষ ও সফল ফ্রিল্যান্সার হিসেবে।
কোর্সটিতে থাকছে:
- ফ্রিল্যান্সিং এর বেসিক সম্পর্কে ধারণা
- পোর্টফোলিও মেকিং নিয়ে আলোচনা
- ফ্রিল্যান্সার প্রোফাইল বিল্ডিং এর ধারণা
- মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং সম্পর্কিত ধারণা
- মার্কেট ডিমান্ড নিয়ে খুঁটিনাটি
- ওয়েবসাইটস ও টুলস সম্পর্কিত ধারণা
এছাড়াও, ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজনীয়
বিভিন্ন দক্ষতা যেমন - সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডাটা
এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, ওয়েব
ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া
হয়েছে।
এছাঢ়াও কোর্সটিতে থাকছে :
🎤 মোট ৭৮ টি ভিডিও লেকচার
🎤 ক্লাস হতে প্রাপ্ত ধারণা যাচাই করার জন্য থাকছে ৭৩ টি কুইজ
🎤 ক্লাস পরিবর্তী অনুশীলনের জন্য থাকছে ৮ টি নোট ও ২ টি পূর্ণাঙ্গ অনুশীলনী
🎤 ১টি পিডিএফ বই ,
![]() |
| Online Income via Data Entry |
কেন এই কোর্সটি আলাদা?
- কোর্সটিতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে মানসম্মত কন্টেন্টের উপর।
ভিডিও লেকচারের পাশাপাশি থাকছে নিজেকে যাচাই করে নেয়ার সুযোগ।
- থাকছে স্বল্প সময়ে ধাপে ধাপে ফ্রিল্যান্সিংয়ের সব খুঁটিনাটি আয়ত্ত
করার কৌশল গুলো।
- কোর্সটিতে শেখানো হয়েছে পুরোপুরি বাংলা ভাষায়, তাই যে কেউ অনায়াসে শিখতে পারবেন।
- ঘরে বসেই নিজের স্মার্টফোন কিংবা কম্পিউটারের সাহায্যে সেরা শিক্ষকের
সাথে এই কোর্সটি করতে পারবেন।;
কোর্সটি কাদের জন্য?
- কম খরচে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং শিখতে চান যারা
- অবসরে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করতে চান যারা
- ফ্রিল্যান্সিং এর বেসিক শিখতে চান যারা
- দক্ষতা থাকা সত্ত্বেও আয় করার পথ খুঁজে পাচ্ছেন না যারা
কোর্সের বিষয় নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন:
ফ্রিল্যান্সিং কী?
ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা।
নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কোন বিষয়ের উপর চুক্তিবদ্ধ
হয়ে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ঘরে বসেই বিশ্বের যেকোন
প্রান্তের চাকরি খুঁজে নিতে পারেন। আর এর জন্য প্রয়োজন একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং কিছু দক্ষতা অর্জন করা। এতে কোন মূলধনেরও প্রয়োজন
নেই; একদম শূন্য থেকে আপনি আয় শুরু করতে পারবেন।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো?
ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইলে কিছু
ধাপ অনুসরণ করা প্রয়োজন -
- নিজের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করুন
- কোন বিষয় নিয়ে কাজ করবেন তা ঠিক করুন
- একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নির্বাচন করুন
- নিজের প্রোফাইল তৈরি করুন
- পোর্টফোলিও তৈরি করুন
- প্রজেক্ট খুঁজে নিয়ে মূল্য নির্ধারন করুন
- কাজ শুরু করুন
ফ্রিল্যান্সিং এর জন্য সেরা ওয়েবসাইটগুলো কী কী?
ফ্রিল্যান্সিং এর জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এরমধ্যে
সবচেয়ে জনপ্রিয় হচ্ছে- আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার
ডট কম, পিপল পার আওয়ার, গুরু,
ট্রুল্যান্সার ইত্যাদি।







0 Comments