আমাদেরকে যদি জিজ্ঞাসা
করা হয়, ইংরেজি
গ্রামার আমরা কেন শিখি? তাহলে হয়তোবা এরকম অনেকগুলো উত্তর
আসবে - 'পরীক্ষায় পাসের জন্য' কিংবা
'ভালো নম্বর পাবার জন্য' অথবা 'শিক্ষকের বকুনির হাত হাত থেকে বাঁচার জন্য'।
কিন্তু অনেক সময় আমরা ভুলেই যাই, ইংরেজি একটি ভাষা এবং প্রধানত
আমাদের উচিত এর ব্যবহার শেখা।
আর তাই শুধু নিয়ম
মুখস্ত না করে, ইংরেজিকে বুঝে বুঝে আনন্দের সাথে শিখতে রবি টেন মিনিট
স্কুল নিয়ে এলো ‘English Grammar Crash Course’। 💥
English Grammar কোর্সটি আপনাকে যেভাবে সাহায্য করবে:
⚡ Rule মুখস্থের
প্রতি নির্ভরতা কমিয়ে বুঝে বুঝে Grammar শেখাবে
⚡ Real Life উদাহরণের
মাধ্যমে Grammar শেখা হবে আরও মজার
⚡ বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার English এর জন্য প্রস্তুত করবে।
⚡ চাকরির পরীক্ষার
English Grammar এর সমস্যা সমাধান করবে।
⚡ যেসব টপিকে ভুল
বেশি হয় সেগুলোতে করে তুলবে দক্ষ
ইংলিশ গ্রামার অনলাইন ক্র্যাশ কোর্স সম্পর্কে
আত্মবিশ্বাসের সাথে অনর্গল ইংরেজিতে লেখা ও কথা বলার জন্য গ্রামারের সঠিক ব্যবহার জানা টা খুবই জরুরী। আপনি যে বয়সেরই হয়ে থাকেন না কেন, বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট লেভেলের ইংরেজি গ্রামার শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে। ছোট কিংবা বড় - গ্রামারের যে কোন সমস্যার সমাধান পেয়ে যাবেন এই কোর্সটির মাধ্যমে।
শুধুমাত্র ২৫ ঘন্টা ব্যয় করেই গ্রামারের সবগুলো টপিক খুব সহজে শিখে ফেলা সম্ভব এই কোর্স থেকে। যে বিষয়গুলোতে শিক্ষার্থীরা বেশি সমস্যার সম্মুখীন হয় সেগুলোতে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। ভিডিও লেকচার, কুইজ ও নোটের পাশাপাশি শুনে শুনে শেখার জন্য দেয়া হয়েছে অডিওবুক। এছাড়াও কোর্স শেষে আপনার জন্য থাকছে সার্টিফিকেট। full-width
কেন এই কোর্সটি আলাদা?
- স্কুল কলেজে যেভাবে রুল মুখস্ত করিয়ে গ্রামার পড়ানো হয়, এই কোর্সে ঠিক উল্টোটা করা হয়েছে। এখানে আগে রয়েছে উদাহরণ, এরপর রুল। কোনো রুল মুখস্থ না করেই শুধু উদাহরণ প্র্যাকটিস করেই গ্রামার শিখে ফেলে যাবে এই কোর্সের মাধ্যমে। তাই আপনার গ্রামার শেখার অভিজ্ঞতাটি হয়ে উঠবে আরও আনন্দময়।
- কোর্সটিতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে মানসম্মত কন্টেন্টের উপর। ঘরে বসেই নিজের স্মার্টফোন কিংবা কম্পিউটারের সাহায্যে সেরা শিক্ষকের সাথে এই কোর্সটি করতে পারবেন। সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, এবং নোট এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে।
কোর্সটি কাদের জন্য?
- স্কুল বা কলেজের যেসব শিক্ষার্থী অনেকদিন ধরে গ্রামার পড়ে যাচ্ছে কিন্তু তাও ইংরেজিটা শেখা হচ্ছে না।
- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী যারা ইংরেজি অংশটা নিয়ে একটু চিন্তায় আছেন।
- বিসিএস বা যেকোন চাকরির পরীক্ষার জন্য ইংরেজির প্রস্তুতি নিতে চান যারা।
কী কী থাকছে কোর্সটিতে?
- ১০০ এর অধিক ভিডিও লেকচার
- ১০০ এর অধিক নোট
- ১০০ টির অধিক কুইজ
- শুনে শেখার জন্য অডিও বুক
- কোর্স শেষে সার্টিফিকেট
- মুখস্থ নির্ভরতা কাটিয়ে বুঝে বুঝে Grammar শেখার গাইডলাইন
- যেসব টপিক বেশি ভুল হয় সেগুলো মনে রাখার টিপস
- স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অ্যাকাডেমিক গ্রামার সম্পর্কে গাইডলাইনস
- অল্প সময়ের সর্বোচ্চ প্রস্তুতিতে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি গ্রামার অংশে ভালো করার টেকনিক
ইংরেজি গ্রামার আসলে একঘেয়ে এবং বিরিক্তিকর তো নয়ই, বরং তা হয়ে উঠতে পারে আপনার পছন্দের একটি বিষয়। আর এর জন্য প্রয়োজন বুঝে বুঝে আনন্দের সাথে গ্রামার টা শেখা। রবি টেন মিনিট স্কুলের সাথে ইংরেজিতে আত্মবিশ্বাসী ও সাবলীল হয়ে উঠতে আজই ভর্তি হয়ে যান ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে। আপনার বাড়িতে বসেই দেশের আরও অনেক মেধাবী শিক্ষার্থীর সাথে শিখে ফেলুন ইংরেজি গ্রামারের সব খুঁটিনাঁটি। আর আপনার একাডেমিক জীবন বা ক্যারিয়ারে এগিয়ে যান আরও এক ধাপ।
যেভাবে কোর্সটি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট পাবেন:
সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, নোট, অনুশীলন এই ৪ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলা ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে। নোটস ও অনুশীলন শিক্ষার্থীর শেখার সুবিধার্থে দেওয়া হয়েছে।
যে কয়টি কনটেন্ট ফ্রি তে পাবেন:
কোর্সে মোট ২৮টি ক্লাস রয়েছে। প্রতিটি ক্লাসের জন্যেই আলাদা করে ভিডিও, কুইজ, নোট, পরীক্ষা এই ৪ ধরণের কনটেন্ট রয়েছে। ১ম ১টি লেকচার কনটেন্ট অর্থাৎ ভিডিও, কুইজ, নোট এই ৩টি কনটেন্টই ফ্রি। আর ২য়-৩য় ক্লাসের ক্ষেত্রে শুধু ভিডিওগুলো ফ্রিতে দেখা যাবে। বাকি কনটেন্টগুলো দেখতে হলে কোর্সটি কিনতে হবে।
যেভাবে কোর্সটি শুরু করবেন:
- নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা সাইন আপ করুন
- কোর্সের নিচের "কোর্সাট শুরু করুন" অপশন ক্লিক করুন
- পেমেন্টের ধরণ নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন
কেনার পর যেভাবে কোর্সটি সম্পন্ন করবেন:
কেনার পর নিজের অ্যাকাউন্টের "Your Courses" অপশনে কোর্সাট পাওয়া যাবে। আপনার কোর্সাট নির্বাচন করে "Start
Learning" বাটনে ক্লিক করুন। সেখান থেকেই কোর্সটি করা যাবে। সবগুলো লেসন এবং কুইজ সফলভাবে শেষ করার পর পেয়ে যাবেন সার্টিফিকেটা



0 Comments